রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে

শুরু হচ্ছে চাঁদপুরে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:৫৫ পিএম
শুরু হচ্ছে চাঁদপুরে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী মাহফিল
শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় চাঁদপুরে সর্ববৃহৎ তিন দিনব্যাপী মাহফিল। এই মাহফিল কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শেষ হওয়ার পথে। ধারণা করা হচ্ছে চাঁদপুরের সর্ববৃহৎ মাহফিল হবে এটি।
চাঁদপুর শহরের পুরান বাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাইর নমুনায় এই মাহফিলের আয়োজন করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানান, মাহফিলে আগত মুসল্লীদের মাহফিল শোনার সুবিধার্থে ইতিমধ্যে মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো সম্পন্ন হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ সেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে।
মাহফিল মাঠে আগত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তা টিম সহ পুলিশ কন্ট্রোল রুম, হারানো ক্যাম্প, এম্বুলেন্স সুবিধা সহ প্রাথমিক চিকিৎসা সেবা মেডিক্যাল ক্যাম্প, নিরাপত্তা ক্যাম্প (প্রশাসনিক ও সেচ্ছাসেবী)। রয়েছে প্রায় ৩ শতাধিক সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী।
মাহফিলে আগত দেশবরেণ্য ওলামা মাশায়েখের জন্য নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও বিশাল আকারের মেহমানখানা। মুসল্লীদের সার্বিক সুবিধার্থে ১ লক্ষ বর্গফুটের বিশাল পেন্ডেলসহ থাকছে শতাধিক সাউন্ড সিস্টেম। নিরাপত্তার জন্য থাকছে সিসি টিভির বেস্টনীসহ আধুনিক সকল ব্যবস্থাপনা।
মাহফিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ৮ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের মাহফিলের কার্যক্রম শুরু হবে। জুমার নামাজের পর উদ্ভোধনী বয়ান করবেন নায়েবে আমিরুল মুজাহিদীন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
দ্বিতীয় দিন মাহফিলে আসবেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এরপর তিনি মাহফিলের শেষ দিন দুপুরে চাঁদপুরের ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। পরে ১১ নভেম্বর সোমবার সকালে আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হবে।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন সাহেব জানান, বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকাল থেকেই জেলার প্রতিটি এলাকা থেকে কাফেলাবদ্ধ সাধারণ মুসল্লিদের আগমনের ব্যাপকতা ঘটবে।
মাহফিলে ব্যাপক মুসল্লী উপস্থিতির কথা বিবেচনা করেই সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাহফহিল কতৃপক্ষ। মাহফিলকে ঘিরে চলছে জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও রেকর্ডেড পাবলিসিটি।
৩ দিন ব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।
মাহফিল সফলতার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আইএবি ও সকল সহযোগি সংগঠনের জেলা শহর এবং স্থানীয় দায়িত্বশীল, কর্মী, সদস্যবর্গ ও স্থানীয় এলাকাবাসী।
শান্তিপূর্ণ এই মাহফিলে ইসলাম, দেশ ও মানবতাবাদী চাঁদপুরবাসী ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে বিশেষভাবে আহবান করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।