শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

তিন বছর মেয়াদী ৩৫ সদস‌্য কার্যক‌রি ক‌মি‌টি গঠন

রংতু‌লির সভাপ‌তি হলেন বাবলু ও সম্পাদক লিটন‌

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৪:২৬ পিএম
রংতু‌লির সভাপ‌তি হলেন বাবলু ও সম্পাদক লিটন‌

১৯৮৮ সা‌লে প্রতিষ্ঠিত রংতু‌লি সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের তিন বছর মেয়াদী কার্যক‌রি ক‌মি‌টি ঘোষণা হ‌য়ে‌ছে।

সোমবার সন্ধ‌্যায় রেড‌চি‌লি চাই‌নি‌জে মাহবুব আনোয়ার বাবলুকে সভাপ‌তি ও মইনুদ্দিন লিটন‌কে সাধারণ সম্পাদক ক‌রে ৩৫ সদস‌্য বি‌ষিষ্ট কার্যক‌রি ক‌মি‌টি গঠন করা হয়।

ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লেন: ‌সি‌নিয়র সহ-সভাপতি অ্যাড. কো‌হিনুর বেগম, সহ-সভাপ‌তি নজরুল ইসলাম বাদল, মোঃ আবদুর শুক্কুর মস্তান, কাজী মাইনুল হক জীবন, মরন পাল, মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিন শিশু, সাংগঠনিক সম্পাদক মৃনাল সরকার, মাকসুদুল ইসলাম রতন, প্রচার সম্পাদক অ‌ভি‌জিত রায়, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন মান্না, দপ্তর ও অর্থ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আলম সাঞ্জু, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাফানা নামরীন হোসেন মেধা, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী কাবীশা, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা মজুমদার, সমাজসেবা সম্পাদক ওমর ফারুক, সহ-সমাজসেবা সম্পাদক মিজানুর রহমান সরকার, সদস‌্য সালাউদ্দিন আহমেদ শান্ত, বৈশাখী তুলি, বাদল মজুমদার, মাহবুব আলম, ফারজানা কুমকুম, রিপন চন্দ্র, রাখি মজুমদার, উম্মে ছালমা, জাকিয়া আক্তার, বিলকিস আক্তার মুক্তা, মোঃ সাইফুল ইসলাম আকাশ, আবুল কালাম, তাহমিনা আক্তার, স‌ালমা আহ‌মেদ ও আ‌দিব রিজওয়ান।

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

উপজেলার শীর্ষে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ।

সারাদেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চাঁদপুরের কচুয়া উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক পাসের হারে বড় ধরনের বিপর্যয় দেখা গেছে।

শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এবারের এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩% । তন্মেধ্যে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ০৩ জন ও আলিমে ০৭ জন।

জানা যায়, উপজেলার ৯ টি কলেজ থেকে মোট ১ হাজার ৫শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করে ৬শত ২৯ জন এবং আলিমে ১৪টি মাদ্রাসা থেকে ৪শ ৬০জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করে ২শ ৯৫ জন।  কচুয়ার অজয় পাড়া গায়ে হাসিমপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ ফলাফলের দিক থেকে এবারো উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।

এ কলেজ থেকে ১৭১জন পরীক্ষা অংশগ্রহন করে ১শ ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ১ জন। ২য় স্থান অর্জন করে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা । এ মাদ্রাসা  থেকে ৪৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ০২  জন।

Model Hospital

উপজেলার কলেজ ও মাদ্রাসা গুলোতে এমন ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর ফেল করা এবং ফলাফলের এই ধস দেখে অভিভাবক ও শিক্ষানুরাগী মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা জানান, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার অভাব, পাঠদানের মান হ্রাস এবং সার্বিক নজরদারির অভাবেই আজকের এই ফলাফল। দ্রুত এই বিপর্যয় উত্তরণে শিক্ষা বিভাগ ও কলেজ কর্তপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে শিক্ষার মান আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করছেন তারা।