বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷

রহিমানাগর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্দেশনা অমান্য করায় ৫ জনকে জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩১ পিএম
রহিমানাগর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্দেশনা অমান্য করায় ৫ জনকে জরিমানা

কচুয়ার কচুয়ায় রহিমানাগর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্দেশনা অমান্য করায় ৫ জনকে জরিমানা।

কচুয়া রহিমানাগর বাজারে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে রাখা স্থাপনা ভেঙে দেওয়া হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় ৫জনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়ার সার্কেল আব্দুল হাই,কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, তদন্ত কর্মকর্তা রাশেদুল হক, বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক মিলন গাজী, সদস্য সচিব ডাক্তার আব্দুল কাদের, সিনিয়র যুগ্ন আহবায়ক এমআর মিজানুর রহমান মোল্লাসহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের যানজট কমাতে এর আগে মাইকিং করে সরকারি জায়গা, রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা এবং মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় অভিযানে অবৈধ স্থাপনা, দোকানের বর্ধিত অংশ ও রাস্তার ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয়। কিছু স্থাপনা ভেঙেও ফেলা হয়। যারা নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাদের সে জন্য সময় দেওয়া হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায় বলেন, বাজারের ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং বাজার সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Model Hospital