সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতা গোলাম হোসেন ও সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণে

মতলব উত্তরের ফতেপুর পশ্চিমে স্মরণ সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৮:০২ পিএম
মতলব উত্তরের ফতেপুর পশ্চিমে স্মরণ সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণে ৮ নভেম্বর স্মরণ সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণে ৮ নভেম্বর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভাকে সাফল্য মণ্ডিত করার লক্ষে এক প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়োজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন।
এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসবে এটাই আমাদের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল উদ্দিন মোল্লা হিমেল, যুবদলের যুগ্ম আহবায়ক  লিটন পাটোয়ারী, পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি  মমিন সরকার, সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, মরহুম সলিম উল্ল্যাহ লাভলুর বড় ভাই আহসান হাবীব  নান্টু, ফরাজি কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শাহাদাত হোসেন প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম প্রধান।  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, সদস্য নাছির মৃধা, আল আমিন সরকার প্রমুখ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।