সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি  ও সাধারণ সম্পাদকের স্মরন সভা

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার তারেক রহমান : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:২৯ পিএম
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার তারেক রহমান : ড. জালাল উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দিক নির্দেশনা মোতাবেক এ আন্দোলন। কোন ষড়যন্ত্র করে বিএনপিকে ধামিয়ে রাখা যাবে না। স্বৈর শাসকের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার হবে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক সলিম উল্লাহ লাভলু এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভায় তিনি এ কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে, অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।
আহসান উল্লাহ নান্টুর  সভাপতিত্ত্বে ও উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ ড. জালাল উদ্দিন।
বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার,  সাধারণ সম্পাদক নুরুল হক জিতু,  সহ-সভাপতি  গনি তপাদার,  ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,  ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী,  উপজেলা বিএনপির সাংগঠনিক  মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের সভাপতি খায়রুল হুদা বেনু, সলিম উল্লাহ লাভলুর সহধর্মিণী  শাহজাদী নিন্নি,  লাভলুর বোন নাহিদা আফরোজ কল্পনা,  উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছাত্রদল  নেতা জয়নাল পাটোয়ারী হিরু, পশ্চিম ফতেহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক  এম ইলিয়াছ আলী, সাবেক ছাত্র নেতা ওবায়েদ উল্লাহ প্রমুখ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।