রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন

চাঁদপুর জেলার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১:৩৬ পিএম
চাঁদপুর জেলার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সমগ্র বাংলাদেশের ন্যায় চাঁদপুরে গতকাল চাঁদপুরে আল-আমিন মডেল মাদরাসা ও হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা ২ টি কেন্দ্রে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সমগ্র বাংলাদেশের ন্যায় চাঁদপুরে গতকাল শনিবার (৯ নভেম্বর) চাঁদপুর নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসা ও হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা ২ টি কেন্দ্রে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম ও সহকারী সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন এসোসিয়েশনের কেন্দ্রিয় প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল মিজান।

এসময় তারা জেলা এসোসিয়েশনের দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে কেন্দ্র ঘুরে দেখেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

হলের পরিবেশ সন্তোষ প্রকাশ করে তারা বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই পরীক্ষা হচ্ছে। পরীক্ষা যেন শেষ পর্যন্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে এজন্য সবার সহযোগিতা কামনা করছেন। পরীক্ষা কেন্দ্র ১ : হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা কেন্দ্রে ৩শ’ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

Model Hospital

কেন্দ্র দায়িত্ব পালন করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ), ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, ফাউন্ডেশনের সেক্রেটারী নুরুল ইসলাম ও মাওলানা নেয়ামত উল্লাহ, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মো. মজিবুর রহমান মস্তান। পরীক্ষা কেন্দ্র ২ : হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দু’শতাধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এই কেন্দ্রের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের জেলা সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান, হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা মুহাদ্দিস শহিদুল্লাহ। এসময় জেলা ও কেন্দ্রেয় নেতৃবৃন্দ হল পরিদর্শন করেন। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।

আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।