সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দেশকে এগিয়ে নেয়ার জন্য যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে: সাইফুদ্দীন আহমদ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম
দেশকে এগিয়ে নেয়ার জন্য যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে: সাইফুদ্দীন আহমদ
মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা ড সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেছেন, যুবকরাই দেশের চালিকাশক্তি। দেশকে এগিয়ে নেয়ার জন্য যুবকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি বলেন, এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের দক্ষ ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে।
১০ নভেম্বর (রোববার) রাতে মতলব উত্তরে ঠেটালিয়া খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ায় চাঁদপুর জেলা মইনীয়া যুব ফোরাম আয়োজিত সদস্য নবায়ন ও স্মার্ট আইডি কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুবকদের যৌতুক, মাদক, বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করতে হবে।
মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি খলিফা শাহ মো কামরুজ্জামান হারুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় অর্থ ও দপ্তর সম্পাদক  ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বি, শিক্ষা, সাহিত্যে ও পাঠাগার সম্পাদক দিদারুল হক রিমন,সহ দপ্তর সম্পাদক আমিনুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক মাওলানা খাজা বাহা উদ্দিন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কেরামত আলী।
বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা  সভাপতি নজরুল ইসলাম মামুন, মতলব দক্ষিণ উপজেলা আহবায়ক সুমন মিয়া,যুগ্ম আহবায়ক খলিফা শাহ মো আবুল কালাম চাঁদপুর সদর উপজেলা  সভাপতি মাইনুদ্দীন পাটোয়ারী দুলু,সাধারন সম্পাদক কাউসার আলম  প্রমুখ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।