সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিসা বিষয়ক মহড়া 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:৫৬ পিএম
মতলব উত্তরে অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিসা বিষয়ক মহড়া 
চাঁদপুরের মতলব উত্তর থানায় অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা প্রাঙ্গনে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিকনিদের্শনায় অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক এর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ির হাউজ পরিদর্শক মোঃ নুরুল করিমের নের্তৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে জরুরী মূহুর্ত্বে অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিসা সংক্রান্তে করণীয় সর্ম্পকে বেশ কিছু গুরুত্বপূর্ন দিক নির্দেশনাবলী প্রদান সহ সকলকে অগ্নিকান্ডের বিষয়ে আতঙ্কিত না হয়ে কিভাবে অগ্নিকান্ড মোকাবেলা করা যায়, সে বিষয়ে বাস্তব প্রশিক্ষন প্রদান করেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।