শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে

টিউবওয়েল চোর গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম
টিউবওয়েল চোর গ্রেফতার

ফরিদগঞ্জে টিউবওয়েল চোর মনির হোসেন গ্রেফতার।

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে টিউবওয়েলসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ নভেম্বর শুক্রবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকারের নির্দেশে এস আই মোঃ মাহাবুব ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে অভিযান চালায় টিউবওয়েল চোর মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে।
এরপর তার তথ্য মতে টিউবওয়েলটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে পৌর এলাকার পশ্চিম বড়ালি হাবিলদার আবুল কালামের বাড়ি থেকে ডিপ টিউবওয়েলটি চুরি হয়ে। এরপর মিনির হোসেন বাদি হয়ে  ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১৪/২৪৭।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হানিফ সরকার বলেন, টিউবওয়েল চোর মনিরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital