চাঁদপুরে প্রবাসীর স্ত্রী থেকে প্রতারণা করে ৫২ লক্ষ টাকা আত্মসাৎ, প্রতারক আটক
প্রতারক মাসুদ রানা বেশ কয়েকবছর কাতার থেকে সেখানে একজন প্রবাসীকে হত্যা করে টাকা-পয়সা লুট করে বাংলাদেশের চলে আসার অভিযোগ উঠেছে। পরবর্তীতে অতি লোভের আশায় কাতার যাওয়ার সাথে সাথেই সে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৬ মাস জেল খাটেন।
প্রতারক মাসুদ রানা প্রতারণার নয়া কৌশল অবলম্বন করে প্রবাসীর স্ত্রীদের টার্গেট করে ভদ্রবেশে তাদের সাথে পরকীয়া প্রেমের অভিনয় করে সর্বস্ব লুটে নিয়েছে।
অবশেষে হাজীগঞ্জের প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৫২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।
শাহরাস্তি থানা পুলিশ চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই প্রতারক মাসুদ রানাকে আটক করতে সক্ষম হয়।

এদিকে প্রতারক মাসুদ রানাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।











