শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রবাসীর স্ত্রী থেকে প্রতারণা করে ৫২ লক্ষ টাকা আত্মসাৎ, প্রতারক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ২:৫৫ পিএম
চাঁদপুরে প্রবাসীর স্ত্রী থেকে প্রতারণা করে ৫২ লক্ষ টাকা আত্মসাৎ, প্রতারক আটক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে প্রতারণা করে ৫২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে পালিয়েছে মাসুদ রানা নামে এক প্রতারক। অবশেষে ৫ মামলার আসামি শাহরাস্তির উয়ারুক অলিপুরের বাসিন্দা মাসুদ রানাকে আটক করে পুলিশ।
শুক্রবার ভোরে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন সঙ্গীয় ফোর্স নিয়ে বড় স্টেশন রশিদ হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আটক প্রতারক মাসুদ রানা ওরফে মাহবুব শাহরাস্তি উপজেলার উয়ারুক অলিপুর পাটোয়ারী বাড়ির সিরাজ পাটোয়ারী ছেলে।
প্রতারক মাসুদ রানা বেশ কয়েকবছর কাতার থেকে সেখানে একজন প্রবাসীকে হত্যা করে টাকা-পয়সা লুট করে বাংলাদেশের চলে আসার অভিযোগ উঠেছে। পরবর্তীতে অতি লোভের আশায় কাতার যাওয়ার সাথে সাথেই সে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৬ মাস জেল খাটেন।
তার পরিবারের লোকজন টাকা পয়সা খরচ করে বিদেশ থেকে জামিনে বের করে তাকে বাংলাদেশ নিয়ে আসে।
প্রতারক মাসুদ রানা প্রতারণার নয়া কৌশল অবলম্বন করে প্রবাসীর স্ত্রীদের টার্গেট করে ভদ্রবেশে তাদের সাথে পরকীয়া প্রেমের অভিনয় করে সর্বস্ব লুটে নিয়েছে।
শাহরাস্তি থানায় এই মাসুদ রানা মাহবুবের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
অবশেষে হাজীগঞ্জের প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৫২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।
প্রতারক মাসুদ রানা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে চাঁদপুর বড় স্টেশন রশিদ আবাসিক হোটেলে গিয়ে অবস্থান নেয়।
শাহরাস্তি থানা পুলিশ চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই প্রতারক মাসুদ রানাকে আটক করতে সক্ষম হয়।
প্রতারণার শিকার হওয়া অসহায় প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, বিদেশ থেকে স্বামীর অর্জিত অর্থ দেশে পাঠানো হলে সেই টাকা ব্যাংকে রাখার জন্য গেলে প্রতারক মাসুদ রানা সাথে পরিচয় হয়। সে সুকৌশলে মোবাইল নাম্বার চাইলে না দেওয়ায় অবশেষে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়িতে চলে আসে। সে নিজেকে প্রবাসী পরিচয় দিয়ে স্বামীর সাথে সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অজুহাত দিয়ে সম্পর্ক গড়ে তুলে। কুমিল্লা জায়গা কিনার প্রলোভন দেখিয়ে ৫২ লক্ষ টাকা ১০ ভরি স্বর্ণ ও ব্র্যাক থেকে ১০ লক্ষ টাকা লোন নিয়ে উধাও হয়ে যায়।
এই প্রতারক মাসুদ রানা শাহরাস্তির বেশ কয়েকজন প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। আমরা এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ও প্রতারণা করে নেওয়া টাকা ফেরত চাই।

এদিকে প্রতারক মাসুদ রানাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital