শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ২:৫৫ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

স্টাফ রিপের্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

১৫জানুয়ারী (শনিবার)দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানউন্নয়নে গভনির্ং বডিকে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সম্পদ রক্ষনাবেক্ষন,অবকাঠামো উন্নয়ন,লেখাপড়ার মান বৃদ্ধির ক্ষেত্রে মনিটরিং জোরদার করা হবে । শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সাথে সাথে জবাবদিহিতা নিশ্চিত করা হবে ।শিক্ষকদের প্রতিষ্ঠানে আগমন -প্রস্থান নিশ্চিত করা হবে । কোন শিক্ষক কিংবা স্টাফ কেউ অনিয়ম কিংবা বিশৃংখলা করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।প্রতিষ্ঠানের ভবন পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে ।

তিনি বলেন,করোনাকালে বিধি বিধান মেনে শ্রেনী কার্যক্রম পরিচালনা করতে হবে । সরকারি নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সকল শিক্ষার্থীকে টীকার আওতায় আনা হয়েছে । এটা শিক্ষামন্ত্রীর ডা:দীপু মনি এমপির একটা বড় সাফল্য । যারা এখনো টীকা দেয়নি তাদেরকে দ্রুত টীকার ব্যবস্থা করতে হবে । টীকা ছাড়া কাউকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া যাবে না ।

Model Hospital

তিনি বলেন, ২০২১-২০২২শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তি চলছে। আপনারা ভর্তির বিষয়ে মনিটরিং করবেন।একাদশ শ্রেনীতে যারা ভর্তি হবে তাদের উপবৃত্তি,বিনাবেতনে অধ্যায়নের সুযোগসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে ।

এছাড়াও সভায় শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, ভর্তি ও শিক্ষার মানউন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় অংশ নেন , কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, কলেজের সহকারি অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, প্রদর্শক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: মঞ্জুর হোসেন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি সদস্য ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, কলেজের শরীর চর্চা শিক্ষক ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital