রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল ঘোষনা; ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির নির্বাচন ১৫ ফেব্রুয়ারি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৩:১১ পিএম
তফসিল ঘোষনা; ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির নির্বাচন ১৫ ফেব্রুয়ারি

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের তফসিল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম।

স্টাফ রিপোর্টার : আগামী ১৫ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং-৭৫/চাঁদ/৯৮ইং) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদ ১টি, সহ-সভাপতি পদ ১টি, সম্পাদক পদ ১টি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদ ৯টি পদে নির্র্বাচন অনুষ্ঠিত হবে।

১৭ জানুয়ারী রাতে সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক হোসেন, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সম্পাদক নাছির উদ্দিন ফরাজী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাজমুল খান ও মো. আল মামুন’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি হইতে ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ, মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ২৫ জানুয়ারি বিকাল ৩টা, মনোনয়নপত্র বাছাই ২৭ জানুয়ারি বেলা ১১টা থেকে ৩১ জানুয়ারী বিকেল ৫টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ ২৭ জানুয়ারী, মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীর আপিল ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে ৩১ জানুয়ারী বিকাল ৫টা জেলা সমবায় কার্যালয়ে, মনোনয়নপত্র বাতিল প্রার্থীদের আপিলের শুনানী ১ ফেব্রুয়ারী হইতে ৩ ফেব্রুয়ারী, আপিলের শুনানী শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৪ ফেব্রুয়ারী সকাল ১১টায়, প্রার্থীতা প্রত্যাহার ৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ১টা, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ৫ ফেব্রুয়ারী বিকাল ৪টা ও ভোট গ্রহন ১৫ ফেরুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।