রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:৩৮ পিএম
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য ও সহকর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে শিক্ষাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় শিক্ষাবৃত্তির চেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

ওই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লিটন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম, সাধারণ সদস্য মজিবুর রহমান রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, এ বছর থেকে সংগঠনের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করা হয়।

দুই কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা দুইটি চেক হস্তান্তর করা হয়।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।