রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা পেলেন দুই সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১১:০০ পিএম
হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা পেলেন দুই সাংবাদিক

হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে সোমবার (১৩ জানুয়ারী) বিকালে রিপোর্টার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় সভায় চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারপ্রাপ্ত হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও সদস্য মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বিগত রেজুলেশন পাঠ ও অনুমোদন, নতুন সদস্য অন্তর্ভূক্তকরণ, বার্ষিক বনভোজন, হাজীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তি ও স্থাপনা নির্মাণ, সভায় অনুপস্থিত সদস্যদের বিষয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বক্তব্য শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।

সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা ও পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক আলমগীর কবির, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, এনায়েত মজুমদার ও সাইফুল ইসলাম সিফাত।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য এস.এম মিরাজ মুন্সীসহ অন্যান সদস্য ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।