মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৫০ পিএম
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
চাঁদপুরের শাহরাস্তিতে এবারই প্রথম শিক্ষার্থীদের পড়াশুনা উদ্বুদ্ধ করতে ও বিদ্যালয়ে ভালো ফলাফলের জন্য পুরস্কার স্বরুপ ২৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের জন্য পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজন করছে শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘ।
সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে ২০২৪ সালে। প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২৪ এর বন্যায় সংগঠনটি শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়। তাছাড়া এবারই প্রথম শুধু শাহরাস্তি জুড়ে ২৩ টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হবে। তাছাড়া উক্ত বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের দেওয়া হবে আলাদা করে সম্মাননা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা ও এম.এস.ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহরাস্তির আনন্দপুরের এড. সামসুল ইসলাম মোহন, রশিদপুরের মোঃ বিল্লাল হোসেন, দহশ্রীর মোঃ সাখাওয়াত হোসেন শরীফ, আনন্দপুরের মোঃ ইব্রাহীম খলিল সুমন, সোনাপুরের হাজী মোঃ সামছুল আলম মামুন প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আঃ মজিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, কাকৈরতলা মাদ্রাসার প্রধান সুপার।
সম্পূর্ণ অরাজনৈতিক ও দল-মতের উর্ধ্বে প্রতিষ্ঠিত সংগঠনটির সভাপতি হিসেবে দীন মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাবিব উল্লাহ রয়েছেন।
খামপাড় দাখিল মাদ্রাসা, আহম্মদ নগর মাদ্রাসা, পরানপুর মাদ্রাসা, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয়, দেবকরা উচ্চ বিদ্যালয়, খিলাবাজার উচ্চ বিদ্যালয়, বাদিয়া উচ্চ বিদ্যালয়, সুয়াপাড়া উচ্চ বিদ্যালয়, উনকিলা উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা মাদ্রাসা, চন্ডিপুর সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসা, যাদবপুর দাখিল মাদ্রাসা, ভোলদীঘি মাদ্রাসা, চিশতিয়া মাদ্রাসা, রশিদপুর মাদ্রাসা, বেরনাইয়া উচ্চ বিদ্যালয়, মৌলভী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়, বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয়, শেখ শাহজাহান উচ্চ বিদ্যালয়, আঃ মজিদ স্কুল এন্ড কলেজসহ মোট ২৩ টি বিদ্যালয় ও মাদ্রাসার ২৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
শিক্ষা উপকরণ হিসেবে খাতা ২ টি, কলম ৬ টা, জ্যামিতি বক্স ১ টি, স্কেল ১ টি, টিফিন বক্স ১ টি, মগ ১ টি দেয়া হবে।
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের সভাপতি দীন মোহাম্মদ জানান, সংগঠনটি নিজস্ব অর্থায়নে পুরো উপজেলা জুড়ে ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করবে। তাছাড়া সামনের দিনগুলোতে আমরা আরও বিদ্যালয় সংযুক্ত করবো। উপজেলার সকল মেধাবীদের আমরা মূল্যায়ন করবো। আমরা আমাদের সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোশারফ হোসেনের প্রতিও চির কৃতজ্ঞ। তাঁর  পরামর্শ ও দিক নির্দেশনায় আমরা এতো বৃহৎ একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।