রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৫৭ পিএম
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

শহীদ মিনারের পাদদেশে শিক্ষক পরিষদের নতুন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের বিদায় ও নব-নির্বাচিত শিক্ষক পরিষদ নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে শিক্ষক অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকিরউল্লাহ্ (শাজলী) সভাপতিত্বে সংবর্ধনা, বিদায় ও অভিষেক অনুষ্ঠিত হয়।

কলেজের সকল শিক্ষকগণদের ভোটধিকার মাধ্যমে শিক্ষক পরিষদের নতুন কমিটি ২০২৫ সালের সম্পাদক পদে হিসাব বিজ্ঞানের প্রভাষক মাকসুদা আক্তার, সহ-সম্পাদক পদে কৃষি বিভাগের প্রভাষক মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার, কোষাধ্যক্ষ পদে ইতিহাস বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম ও মহিলা বিষয়ক পদে সমাজকর্ম বিভাগের প্রভাষক মেশকাতুন নাহারকে ভোটে নির্বাচিত করেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের শিক্ষক পরিষদের সম্পাদক পদে ইংরেজী বিভাগের প্রভাষক সোলেমান মেহেদী ও সহ-সম্পাদক রসায়ন বিভাগের প্রভাষক আফরোজুন নাহার, কোষাধ্যক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক শান্তি রঞ্জন সরকার ও মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক মাকসুদা আক্তারকে সম্মারনা স্মারক দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

Model Hospital

অভিষেক অনুষ্ঠান শেষে শিক্ষক পরিষদের নতুন কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরং করে নেন শিকক্ষবৃন্দ।

শিক্ষার মানোয়ন্নয়নে ও প্রশাসনিক সহ সকল কাজে কলেজের শিক্ষক ও গভনিং বর্ডির সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।