বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্র্রীয় মর্যাদায় রামপুরে বীর মুক্তিযোদ্ধা জাহাবক্স পাটওয়ারীর দাফন সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:১৫ পিএম
রাষ্ট্র্রীয় মর্যাদায় রামপুরে বীর মুক্তিযোদ্ধা জাহাবক্স পাটওয়ারীর দাফন সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের পাটওয়ারী বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা জাহাবক্স পাটওয়ারীর দাফন সম্পন্ন হয়েছে।
তিনি গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি..রাজিউন)।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের দক্ষিণ রামপুর পাটওয়ারী বাড়ির সামনে  তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান খান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে সকাল ১১টায় জানাজা এবং পরে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুম জাহাবক্স পাটওয়ারীর জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী আহমেদ পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মরহুমের ছোট ছেলে টিটু পাটওয়ারী, মরহুমের চাচাতো ভাই মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী, মরহুমের সহপাঠী মোঃ সানাউল্লাহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুল কাদের হাজরা, বগুড়ার হোটেল মম ইন এর ম্যানেজার ও মরহুমের জামাতা মোঃ রুবেল রুশদী, শাহতলীস্থ সমাজসেবক মোঃ নুরুজ্জামান মুন্সি, রামপুরের সাবেক ইউপি সদস্য মমিন উদ্দিন পাটওয়ারী সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি মৃত্যুকালে ২ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন উক্ত পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াছিন।
এদিকে রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের পাটওয়ারী বাড়ি নির্বাসী বীর মুক্তিযোদ্ধা জাহাবক্স পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital