বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শহীদ জা‌বেদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৮ পিএম
শহীদ জা‌বেদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর পৌর শহীদ জা‌বেদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি' পৌরসভার প্রশাসক ও স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ গোলাম জাকারিয়া। 

চাঁদপুর পৌর শহীদ জা‌বেদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গনে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ গোলাম জাকারিয়া।

তিনি তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যতা এবং তাদের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। আজকের এই দিনটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটির অপেক্ষায় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা মুখিয়ে থাকে। খেলাধুলায় জয় পরাজয় থাকবেই। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, জয় পরাজয় বড় কোন বিষয় নয়। আমি মনে করি যে কোন প্রতিযোগিতায় যারাই অংশগ্রহণ করে, তারা প্রত্যেকেই বিজয়ী। কারণ তারা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়েই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ছোটবেলা থেকেই কোমলমতি এই শিশুদের ভেতরে জয় পরাজয়ের মনোভাব সৃষ্টি করতে হবে। তাদের সামনে আগামীর সুন্দর পথ সৃষ্টি করে দিতে হবে।

Model Hospital

আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থীরা অংশ নিয়েছে আমি তাদের প্রত্যেককে অভিবাদন জানাই। আমি এই বিদ্যালয় এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন তিনি।

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক এর সভাপ্রধানে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহজাহান, ১০ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী, অভিবাবক কমিটির সদস্য নয়ন মাহমুদ ভূইয়া, প্রাক্তন ছাত্র আলাউদ্দিন ঢালী, শাহ আলম কিরণ, সফিউদ্দিন বাবলু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital