বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৯ পিএম
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আনন্দ ভ্রমণ

সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ও মিনি কক্সবাজারে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি কাজী শাহাদাতের নেতৃত্বে প্রায় চল্লিশ সদস্যের একটি দল এই আনন্দ ভ্রমণে অংশ নেয়।

এই ভ্রমণ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জিতু মিয়া বেপারী ও সদস্য সচিব কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং গুয়াখোলা মহল্লা কমিটির সভাপতি শাহজাহান সিদ্দিকীর আতিথেয়তায় এই আনন্দ ভ্রমণে অঞ্চল কমিটির নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণের সুযোগ পায়।

এই আনন্দ ভ্রমণ সম্পন্নে ভেন্যু দিয়ে সহযোগিতা করেন রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ এইচ এম হাবিব উল্লাহ।

Model Hospital

অঞ্চল নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য যারা অংশ নেন, তারা হচ্ছেন সহ-সভাপতি দিলদার হোসেন খান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা, মহিলা সম্পাদক মাহমুদা খানম, নির্বাহী সদস্য নূরজাহান সেতু, জসিমউদ্দিন পাটোয়ারী, আব্দুল মোতালেব মিলন, শাহ মো. জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, স্বর্ণ ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব সহ পরিবারের সদস্যবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital