রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে কৃষকদের মাঝে জীবাণুসার ও কৃষি উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১২:৫৪ পিএম
হাইমচরে কৃষকদের মাঝে জীবাণুসার ও কৃষি উপকরণ বিতরণ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের প্রদর্শনী শেষে হাইমচরে কৃষকদের মাঝে জীবাণুসার ও উপকরণ বিতরণ করা হয়েছে। এতে কৃষকদের হাতে জীবাণুসার ও কৃষি উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে এ জীবাণুসার ও উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপজেলা কৃষি অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, অর্পিতা সেন, আপেল মাহমুদ প্রমূখ।
অতিথিবৃন্দ বলেন- দিন যতই অতিবাহিত হচ্ছে, ততই খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর এ খাদ্য চাহিদা পূরণে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আপনারা দেশের মূল চালিকাশক্তি। আপনাদের মাঠে উৎপাদন বৃদ্ধি হলে দেশের অর্থনৈতিক চাকা সচল ও উন্নতি লাভ করবে। উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।
তারা বলেন- কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের জীবাণুসার কৃষকদেরকে বিনামূল্যে প্রদান করছেন কৃষি অধিদপ্তর। এ সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রদর্শনী শেষে কৃষকদের মাঝে বিনা সয়াবিন-৩, বিনা সয়াবিন-৫ ও বিনা সয়াবিন ৬ এর বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিনামূল্যে সার ও কৃষি উপকরণ পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে খুশি কৃষকরা।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।