বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ১:২৮ পিএম
ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন সাংবাদিক মনিরুল ইসলাম মনির।

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ১ জন, সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি পদে মোবারক হোসেন মুফতী, আব্দুল মান্নান লস্কর ও মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সম্পাদক পদে সিরাজুল ইসলাম সরকার, আবু ইউসুফ লস্কর ও মোঃ এরশাদ।

এছাড়াও সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, খোরশেদ আলম ভুট্টু, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ শেখ সাদী, নূর মোহাম্মদ খান, বাবুল হোসেন, মোহাম্মদ মিন্টু, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, নাজিম হোসেন ও নাসির উদ্দিন খোকা।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া উপস্থিত ছিলেন।
আগামী ২৫ জানুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital