বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি শোরশাক বাজারে ব্যাংক এশিয়া এটিএম বুথ শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৩:১২ পিএম
শাহরাস্তি শোরশাক বাজারে ব্যাংক এশিয়া এটিএম বুথ শুভ উদ্বোধন

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির শোরশাক বাজারে ব্যাংক এশিয়া এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৫ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় ব্যাংক এশিয়া শোরশাক বাজার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ঠ সমাজসেবক হারুনুর রশিদ ষষ্ঠীর সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো: মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মজুমদার ।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার হাজীগজ্ঞ শাখা প্রধান সঞ্চয় দাস, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আবদুল হান্নান চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহম্মেদ, শোরশাক যুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মো: রেদোয়ান হোসেন সেন্টু, শোরশাক বাজার ব্যাংক এশিয়ার এজেন্ট নিয়াজুর রহমান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কাষ্টমার সার্ভিস অফিসার শোরশাক বাজার আউটলেট মো: শাকিল।

Model Hospital

স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো: মাহবুবুর রহমান ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital