বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়ায় জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ১২:৪৪ পিএম
মতলব উত্তরে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়ায় জরিমানা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৬ জানুয়ারী বুধবার উপজেলার ছেংগারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া যারা মাস্ক না পড়ে ঘর থেকে বের হয়েছে তাদেরকে মাস্ক বিতরণ করা হয়েছে। ৭ ব্যাক্তির কাছ থেকে ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর’সহ মতলব উত্তরে উদ্বেগজনকহারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানাতে আজকে আমরা অভিযান চালিয়েছি। এর আগে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালিয়েছি। আজকে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে। জনগনকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital