বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ১২:৪০ পিএম
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জ ৪ নং সুবিদপুর ইউনিয়নে বাসিন্দা বাহারাইন প্রবাসী আরিফ বেপারীকে বিয়ের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

মোবাইল ফোনে যোগাযোগ তারপর বিয়ের প্রস্তাব তাতে রাজি না হওয়ায় প্রবাসী ও তার মা,বোন ও ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।

ফরিদগঞ্জ ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়ার বাসিন্দা নুর ইসলামের মেয়ে ছলনাময়ী বিউটি বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

প্রবাসীর মা ও ভাই অভিযোগ করে বলেন, বিউটি বেগমের খালার বাড়িতে এসে মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রবাসী আরিফ বেপারীর সাথে যোগাযোগ করে। বেশ কয়েক মাস মোবাইল ফোনে যোগাযোগ করে অবশেষে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু প্রবাসী আরিফ বেপারীর ২৫ বছর ও ছলনামহি বিউটি বেগমের ৪০ বছর, বয়সের ব্যবধান বেশি হওয়ার পরিবারের কেউ এই বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। এছাড়া এই প্রতারক বিউটি বেগম অনেক প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তার বিরুদ্ধে রয়েছে অনেক প্রতারণা অভিযোগ।

Model Hospital

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিউটি বেগম টাকা পাবে বলে মিথ্যা অভিযোগ এনে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ফরিদগঞ্জ থানার এসআই বরকত তদন্ত করে এর সত্যতা পায়নি। তার পরেও বিউটি বেগম আদালতের শরণাপন্ন হয়ে পুনরায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তভার দেন আদালত।

প্রবাসী আরিফ বেপারী বিদেশে থাকা সত্ত্বেও তাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
ছলনাময়ী প্রতারক বিউটি বেগম ফোন করে বিয়েতে রাজি হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। আর না হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ প্রাণনাশের হুমকি দেয়।

এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ এই প্রতারক বিউটি বেগম এর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।
তবে এই অভিযোগের বিষয়ে বিউটি বেগমের মুঠোফোনের ফোন করলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital