রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে

ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের চার ঘর পুড়ে ছাই

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:১৯ পিএম
ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের চার ঘর পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের ছোট-বড় ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

রবিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের আফিজ উদ্দিন মিয়াজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রবিবার মধ্যরাত ১টার দিকে হঠাৎ আফিজ উদ্দিন মিয়াজীর ঘরে আগুন লেগে মূহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছালেও-ততক্ষণে গৃহে থাকা নগদ ১ লক্ষ টাকা, ফ্রিজ, মূল্যবান মালামাল সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত আফিজ উদ্দিন মিয়াজীর ছেলে সেলিম মিয়াজী জানান, আমরা ৪ ভাই জীবিকার তাগিদে শহরে বসবাস করছি। ঈদের ছুটিতে আমরা বাড়িতে আসছি। রবিবার রাতে আকস্মিক ভাবে আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা আবারও ঘুড়ে দাড়াতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

Model Hospital

স্থানীয় এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত আফিজ উদ্দিন মিয়াজী আমাদের এলাকার নীরিহ পরিবারের লোক। অগ্নিকান্ডে তাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে ঘুড়ে দাড়াতে উপজেলা প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।

স্থানীয় ইউপি সদস্য শাহআলম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারিভাবে সহায়তা পায় সে জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।