বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এনটিভি’র চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ১:০৫ পিএম
এনটিভি’র চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র (ইন্টার ন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড) চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফুল ইসলাম। গত ২৬ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তার হাতে এসে পৌঁছায়।

জানা যায়, এনটিভিতে যোগদানের আগে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ইউএস বাংলা গ্রুফের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ও আমিন মোহাম্মদ গ্রুফের সহযোগি প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলো’র চাঁদপুর প্রতিনিধি হিসেবে অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি প্রায় এক যুগ ধরে চাঁদপুরের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর প্রবাহ’ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

এছাড়াও শরীফুল ইসলাম চাঁদপুরের সাংস্কৃতি, সামাজিক ও সাহিত্য সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুরের প্রখ্যাত নাট্যগোষ্ঠির সহ-সাংগঠনিক ও নিরাদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির কার্যকরী সদস্য এবং স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠান সভাপতি।

পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে শরীফুল ইসলাম চাঁদপুর জেলা ও উপজেলার সকল সহকর্মী, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনসহ সকল পর্যায়ের মানুষ পূর্বের ন্যায় সহযোগিতা কামনা করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital