শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:৩৫ পিএম
ফরিদগঞ্জে বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ফরিদগঞ্জে যুবদল ও ছাত্রদলের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ক্রীড়াপ্রেমী মাঠভরা দর্শকদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের সাংস্কৃতিকে নতুন রুপে তুলে ধরতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহণ করে ফরিদগঞ্জ উপজেলা যুবদল বনাম ছাত্রদল। দুই সংগঠনের খেলোয়ারদের টান-টান উত্তেজনার মধ্যদিয়ে খেলা শেষে টাইব্রেকার ৪-৫ গোলের ব্যবধানে যুুবদলকে হারিয়ে ছাত্রদল জয়লাভ করে।
গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামধন্য চিকিৎসক, সমাজসেবক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির কান্ডারী জননেতা আলহাজ্ব এমএ হান্নান চৌধুরীর উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। দিন যতই যাচ্ছে, ততই বর্তমান যুবসমাজ সাইবার বুলিং, মাদক, ইভটিজিংসহ নানান অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুবসমাজ মাঠে কসরত জনিত খেলা ধুলায় অংশ গ্রহণ করলে শারীরিক ও মানসিকভাবে সুষ্ঠু থাকবে। তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই যুবসমাজই রাষ্ট্রের নের্তৃত্ব দিবে, এখন থেকে  যুব সমাজকে তৈরী করার লক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন, গত দুই দশক যাবত ফরিদগঞ্জে আলহাজ¦ এমএ হান্নান চৌধুরী সাহেব রাস্তা-ঘাট, কালভার্ট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, কৃষি উপকরণ বিতরণসহ নানান ভাবে সমাজসেবা করে আসছেন। আমাদের এবার এ সমাজসেবক মানুষটির জন্য কিছু করা প্রয়োজন। ইতিমধ্যে গত দুইবার তাঁকে ধানের শীষ প্রতীক দিয়ে এই উপজেলায় পাঠানো হয়েছে। নানামুখী ষড়যন্ত্রের কারনে তিনি তখন সফল হতে পারেন নি। আমরা আশাকরি আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবে আলহাজ¦ এমএ হান্নান চৌধুরী।
আমরা তাঁকে ধানের শীষ প্রতীকে মনোনীত করে সংসদে পাঠানোর জন্য ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মো. ফারুক আহমেদ, মাসুদ আলম, গল্লাক আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীবৃন্দ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।