রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে জেল

শাহরাস্তি অফিস প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:২৪ পিএম
শাহরাস্তিতে প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে জেল
শাহরাস্তিতে চলতি এসএসসির গনিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে জেল দেওয়া হয়েছে।
সোমবার (২১-এপ্রিল) সকালে গণিত পরীক্ষা চলাকালে উপজেলার পৌর শহরের নিজ মেহের মডেল পাইলট উঃবিঃ কেন্দ্রে শিক্ষককে আটকের এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে,ওই পরীক্ষা কেন্দ্রের ১২ নাম্বার হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার হল পরিদর্শনে গিয়ে গণিত এমসি কিউর  উত্তর সরবরাহের একটি অভিযোগের গুঞ্জন শুনতে পান। পরে ওই হলের কতিপয় শিক্ষার্থী সে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত হল সুপার দেবকরা মারগুবা ড. মোহাম্মদ শহীদুল্লাহ মেমোরিয়াল উঃ বিঃ এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আজমুল হক গণিত পরীক্ষায় শিক্ষার্থীদের গনিত এমসি কিউর অংশের কিছু উত্তর শুদ্ধ করে দেন মর্মে প্রশাসনের নিকট  স্বীকার করেন।
একইভাবে অভিযুক্ত প্রধান শিক্ষক আজমুলও জেরার মুখে বিষয়টি স্বীকার করেন। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত প্রধান শিক্ষক আজমুলকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করেন। একই সঙ্গে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসিন উদ্দিনকে জানিয়ে দেন।
এছাড়া তিনি বলেন, এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্র সচিব ও নিজ মেহের মডেল পাইলট উঃবিঃ এর প্রধান শিক্ষক আযাদ হোসেন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ওই পরীক্ষা হলে দায়িত্বরত দুই শিক্ষক আফরোজা ও আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাশার জানান, অভিযুক্ত শিক্ষকের বিষয়ে একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের অভিমতে জানা যায়, শিক্ষক আজমুল ব্যক্তি ও শিক্ষকতা জীবনে একজন আদর্শবান মানুষ ও শিক্ষক। হঠাৎ করে এমন কাণ্ডে সকলের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে।
এদিকে চাঁদপুর জেলা প্রশাসন ও শাহরাস্তি উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এসএসসিসহ সকল পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। এতে অন্তত আগামী প্রজন্ম একটি শিক্ষিত জাতি উপহার পাবে।

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন বংশের মুরব্বিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া, মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি বাবুল প্রধানীয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪নং ওয়ার্ডে সভাপতি সেকুল বেপারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা, ৯নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান এবং দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যিনি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবে। সেই নেতৃত্বের সকল গুণাবলী আমরা ওই এলাকার কৃতি সন্তান কবির হোসেন চৌকদারের ভেতরে দেখছি। আমরা বিশ্বাস করি তিনি বাবা মায়ের মতোই একজন জনবান্ধব এবং যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলের প্রতি অনুরোধ করবো আগামী আসন্ন ইউপি নির্বাচনে তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

কবির হোসেন চোকদার তার বক্তব্যে বলেন, আমার বাবা-মা দুজনেই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আজ পর্যন্ত তারা কেউ এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শকে ধারণ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এলাকার মানুষের সুখ দুঃখের দীর্ঘ সময় পাশে ছিলাম। জনপ্রতিনিধি হই বা না হই জীবনের শেষ দিন পর্যন্ত এলাকায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।

Model Hospital

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। এরপরে দল থেকে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমি সামাজিক কাজ করে যাব। আমাদের অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজরাজেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গডে তোলার এই অগ্রযাত্রায় আমিও একজন সারথী হতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।