বৈশাখী উৎসবের আলোচনা সভা
শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভা
শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা শেষে বৈশাখী উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পৌরশহরের মেহার কালীবাড়ি বাজারের প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা।

ওই সময় সভায় প্রেসক্লাবের সংগঠনিক বিষয়াদি ও গণমাধ্যম কর্মীদের মাঠ পর্যায়ে কর্মতৎপরতার গুরুত্ব আরোপ করে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রবীণ সাংবাদিক ও শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ মোঃ আবুল কালাম।
সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন তরুণ, মাহবুব হাসান বাবলু, রাফিউ হাসান হামজা, মনিরুজ্জামান শান্ত, নুরে আলম, হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, শাখাওয়াত হোসেন হ্নদয়, সাংবাদিক আবদুল কাইয়ুম রিপন, সাদ্দাম হোসেন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এছাড়া বাঙালি জাতির হাজারো বছরের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি এবং পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ শীর্ষক বিষয়ে এক আড়ম্বরপূর্ণ আলোচনায় প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচকগণ আবহমান কালের বাঙালির এ ঐতিহ্য আগামী প্রজন্মের জন্য বিষয়টি সংবাদ কর্মীদের আরো গুরুত্ব সহকারে প্রচারের আহ্বান জানান।








