মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বৈশাখী উৎসবের আলোচনা সভা

শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভা

শাহরাস্তি অফিস প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভা

শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা শেষে বৈশাখী উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পৌরশহরের মেহার কালীবাড়ি বাজারের প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,  শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  মো: মাসুদ রানা।

ওই সময় সভায় প্রেসক্লাবের সংগঠনিক বিষয়াদি ও গণমাধ্যম কর্মীদের মাঠ পর্যায়ে কর্মতৎপরতার গুরুত্ব আরোপ করে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

Model Hospital

এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রবীণ সাংবাদিক ও শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ মোঃ আবুল কালাম।

সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন তরুণ, মাহবুব হাসান বাবলু, রাফিউ হাসান হামজা, মনিরুজ্জামান শান্ত, নুরে আলম, হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, শাখাওয়াত হোসেন হ্নদয়, সাংবাদিক আবদুল কাইয়ুম রিপন, সাদ্দাম হোসেন সহ  প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এছাড়া বাঙালি জাতির হাজারো বছরের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি এবং পহেলা  বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ শীর্ষক বিষয়ে এক আড়ম্বরপূর্ণ আলোচনায় প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচকগণ আবহমান কালের বাঙালির এ ঐতিহ্য আগামী প্রজন্মের জন্য বিষয়টি সংবাদ কর্মীদের আরো গুরুত্ব সহকারে প্রচারের আহ্বান জানান।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।