রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

উইমেন ইঞ্জিনিয়ার’স চাপ্টার চেয়ারম্যান হলেন প্রকৌশলী শাহানাজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:২৪ পিএম
উইমেন ইঞ্জিনিয়ার’স চাপ্টার চেয়ারম্যান হলেন প্রকৌশলী শাহানাজ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী প্রকৌশলী শাহানাজ শারমিনকে উইমেন ইঞ্জিনিয়ার’স চাপ্টার (আইইবি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

৭৭২তম সভার সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কাউন্সিল গঠনের লক্ষ্যে প্রকৌশল বিভাগ ও চ্যাপ্টারসমূহের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সম্পাদক ও সদস্য এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে আগ্রহী প্রকৌশলীদের নাম রেজিষ্টার খাতায় সংগ্রহ করার পর আইইবি নির্বাহী কমিটির ৭৮০তম সভায় প্রকৌশল বিভাগসমূহ ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের কমিটি উপস্থাপন ও অনুমোদিত হয়।

উইমেন ইঞ্জিনিয়ার’স চাপ্টার (আইইবি) এর কমিটি গঠনের লক্ষ্যে সংগৃহীত তালিকায় আইইবি’র গঠনতন্ত্র মোতাবেক পদ অনুযায়ী প্রকৌশলীদের যোগ্যতা ও আনুষঙ্গিক ক্রাইটেরিয়া যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। কমিটির মনোনীত ব্যক্তিরা হলেন, চেয়ারম্যান আইইবি সদস্য নং এফ/১৪২৭৭ প্রকৌশলী শাহানাজ শারমিন, ভাইস-চেয়ারম্যান এম/২৫০৪৪ প্রকৌশলী দিলরুবা ফারজানা, সম্পাদক এম/২৪৮৮৭ প্রকৌশলী ইশরাত জাহান।

সভায় উপস্থিত আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এন্ড আন্তর্জাতিক), ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ), ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), ভাইস-প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এন্ড আন্তর্জাতিক), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এস এন্ড ডব্লিউ) এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সম্মানী সম্পাদক বিস্তারিত আলোচনা করেন।

Model Hospital

পুকুরে সাঁতার কাটতে গিয়ে কচুয়ায় ৮ বছরের শি’শু’র মৃ’ত্যু

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম
পুকুরে সাঁতার কাটতে গিয়ে কচুয়ায় ৮ বছরের শি’শু’র মৃ’ত্যু

চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে জিহাদ মিয়াজী (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুঁইয়ারা গ্রামের পশ্চিমপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই গ্রামের কোরবান আলীর ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নামে জিহাদ। পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় সে পানিতে তলিয়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা কোরবান আলী জানান, ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ছেলের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।

Model Hospital

স্থানীয়রা জানান, সাঁতার জানা সত্ত্বেও অসাবধানতা বা ক্লান্তির কারণে মাঝপথে সে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা আরও এক শিশু অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে। ছোট্ট জিহাদের এমন অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।