বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানায় ১ মাসে ১০০ আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০৭ পিএম
ফরিদগঞ্জ থানায় ১ মাসে ১০০ আসামী আটক

এস এম ইকবাল : ফরিদগঞ্জ থানার মাসিক অপরাধ হালচিত্রে গত জানুয়ারী মাসের ৩১দিনে ২০ টি মামলাসহ মোট ৩৬টি মামলা রুজু হয়েছে। গত জানুয়ারী মাসে ৫ লক্ষ ৭৯ হাজার টাকার বিভিন্ন প্রকার মাদক জাতীয় দ্রব্যাদি উদ্ধার করেছে থানা পুলিশ। এই মাসে মোট ১ টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, ফরিদগঞ্জ থানায় গত জানুয়ারী মাসে ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৩৬টি মামলা রুজু হয়েছে। ৩৬টি মামলার মধ্যে ১টি অপমৃত্যুমামলা২০টি মাদক মামলা মারামারি (আদার সেকশন) মামলা ১৫ টি।

গত জানুয়ারী মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ১৪’শ৩০পিস এবং গাঁজা ৪ কেজি ৭’শ ৫০ গ্রাম উদ্ধার করেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বহু প্রতিকুলতা উপেক্ষা করে বৃহত্তর থানা এলাকায় স্বল্প সংখ্যক পরিবহন ও ফোর্স নিয়ে থানার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তার মধ্যেও অফিসারদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে থানার আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে। তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি সচেতন মহল তথ্য ও সার্বিক ভাবে সহযোগীতা আইন-শৃংখলা পরিস্থিতি ভালো রয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital