শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে সাবেক মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:১৭ পিএম
মতলবে সাবেক মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল ইউপির সাবেক সদস্য বশির আহমেদকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৬ মে) সকালে সটাকী বেরীবাঁধের উপরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এসময় মানববন্ধনকারীরা বলেন, পরিকল্পিত ভাবে ইউপি সদস্য বশির আহমেদকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বশির মেম্বার একজন জনবান্ধন লোক। তিনি এলাকাবাসীর স্বার্থে কাজ করে থাকেন। এমন একজন ভাল মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানাই।
বক্তারা আরো বলেন, গত ৯ মে সটাকী গ্রামের কামাল সরকারের ৬ বছরের ছেলে হোসাইন মোহাম্মদ প্রতিবেশীর মুন্ডাফল গাছ থেকে পড়ে পা ভেঙ্গে ফেলেছে। ওই ঘটনাটি বশির আহমেদ মেম্বার শিশু হোসাইন মোহাম্মদকে মেরে হাত পা ভেঙ্গে দিয়েছে মর্মে মিথ্যা ও বানোয়াটি সাজিয়ে চাঁদপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন ওই শিশুর পিতা কামাল সরকার। যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার চাই। এবং একজন জনপ্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর দৃষ্টান্তমূলক বিচার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ষাটনল ইউপির ২নং ওয়ার্ড সদস্য বুলু খান, ৩নং ওয়ার্ড মেম্বার আক্কাস আলী মোল্লা, ৪নং ওয়ার্ড মেম্বার মোশারফ হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন, ষাটনল ইউনিয়ন বিএনপির সদস্য কামরুজ্জামান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল হক রিপন, শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাউছার আহমেদ মুক্তার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খোকন বেপারী,  ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমএ রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হানিফ প্রধান, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান মুন্না সহ এলাকার শত শত নারী পুরুষ।
জানা গেছে, গত ৯ মে বশির আহমেদের বিরুদ্ধে তার প্রতিবেশী মৃত জাহাঙ্গীর সরকারের ছেলে কামাল হোসেন তার শিশু ছেলে হোসাইন মোহাম্মদকে মেরে হাত পা ভেঙ্গে ফেলেছে মর্মে অভিযোগ তুলে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। একই দিনে ঘটনা সাজিয়ে কামালের ছোট ভাই জামাল সরকার তার রান্না ঘরে আগুন দিয়ে এবং গাছ কেটে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলেন বশির আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এবং গত ২৫ এপ্রিল কামালের চাচাতো ভাই বশির আহমেদ গংদের বিরুদ্ধে মারামারি ঘটনা দেখিয়ে আদালতে মামলা দায়ের করেছেন। বশির আহমেদকে প্রধান বিবাদী করে এই তিনটি মামলা দায়ের করেছেন তারা।
সাবেক ইউপি সদস্য বশির আহমেদ বলেন, আমাদের সাথে কামাল গংদের জায়গা নিয়ে মামলা হয়েছিল। ওই মামলায় আমরা আদালতের রায় পেয়েছি। সেই থেকে তারা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। এছাড়াও আমাদের গ্রামে পাউবোর ফিসারী রয়েছে ওই ফিসারীগুলো মসজিদের নামে দেওয়া ব্যাপারে আমার সমর্থন থাকায় তারা আমার সাথে শত্রুতা করছে। গত ৯ মে কামালের ছেলে ফল গাছ থেকে পড়ে পা ভেঙ্গেছে অথচ ঘটনাকে মিথ্যা সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে।
এই দিনে জামালের ঘরে গ্যাসের চুলায় আগুন ধরে। ওই ঘটনাকেও মিথ্যা সাজিয়ে তারা আমাকে হয়রানি করছে। বিজ্ঞ আদালতের উপর আমার আস্থা আছে, আশা করি আমি ন্যায় বিচার পাবো।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।