রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:৫৩ পিএম
কচুয়ায় সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠান হয়েছে।

শনিবার সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মিলনায়তনে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মুকছুদ আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক তারেক আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী আব্দুল কাইয়ুম মির্জা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাস্টার গোলাম সরোয়ার, বিদ্যুৎসাহী সদস্য ইব্রাহিম খলিল, সমাজ সেবক মনির হোসেন, আমিনুল ইসলাম ও শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

অনুষ্ঠানের শেষে সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।