শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মিরপুর ক্যাডেট মেধা বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান

একজন সু-সন্তানের চেয়ে মূল্যবান সম্পদ হতে পারে না : মোশারফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:০২ পিএম
একজন সু-সন্তানের চেয়ে মূল্যবান সম্পদ হতে পারে না : মোশারফ হোসাইন

মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ -এর সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার সকালে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ রোটারি ভবন মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং সদর উপজেলা কিন্ডারগার্সোটেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপদেষ্টা দুলাল গোস্বামীর সভাপতিত্বে এবং.মানবিকা কর্মকার ও রিমঝিম শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব গৌতম চন্দ্র শীল, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিক, মাকসুদুল মাওলা, চাঁদপুর চিলড্রেন একাডেমির অধ্যক্ষ কাউসার পাটোয়ারী, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের উপদেষ্টা মুক্তা হুসাইন।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, বর্তমানে আমাদের বাবা-মায়ের মধ্যে অপ্রত্যাশিত এখ প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটি হল সন্তানের ভালো রেজাল্ট করতে হবে। আর আমরা যারা ব্যবসা অথবা রাজনীতি করি, তাদের মধ্যে প্রতিযোগিতা হলো- আমার সন্তানের অনেক টাকার মালিক হবে। অথচ বিশ্বাস করুন একজন সু-সন্তানের চাইতে মূল্যবান সম্পদ আর কিছুই হওয়া হতে পারে না। আমাদের বৃদ্ধাশ্রম গুলোতে বেশিরভাগ শিক্ষিত সন্তানদের বাবা-মারাই থাকে। কারন তারা সন্তানদেরকে শিক্ষিত করতে পেরেছে ঠিক তবে সুশিক্ষিত করতে পারেনি। তাই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সবাইকে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। একজন বাবা-মাও তার সন্তানের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হবে না। স্কুল কলেজ পড়ুয়া কোন শিক্ষার্থী কিশোর গ্যাং অথবা মাদকের সাথে যুক্ত হবে না। এজন্য সবচেয়ে বেশি ভূমিকা বাবা-মায়ের। সন্তানদের ভালো ফলাফলের দিকে না ছুটে, ভালো মানুষ হবার দিকে ছুটতে হবে। আর এ জন্য শিক্ষকদের সম্মান করতে হবে। ‌আমরা যেন শিক্ষকদের উপর খবরদারি না করি। তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে।‌ শিক্ষকদের সম্মান না করলে আমাদের সন্তানরা সু-মানুষ হিসেবে গড়ে ওঠা সংকটে পড়ে যাবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শাফায়াত খান এবং গীতা পাঠ করে তৃতীয় শ্রেণীর মৃন্ময়ী দাস। পরে সমবেত স্বরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।  জাতীয় সংগীত পরিবেশন করেন মেধা হোসাইন ও কাজী কাবিশা।

এসময় উপস্থিত ছিলেন, মিরপুর ক্যাডেট কোচিংয়ের শিক্ষিকা তানজিলা আমিন পিয়া, সামিয়া ম্যাম, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের শিক্ষক অঞ্জন দত্ত, নাজনীন হোসাইন, বিথি কর্মকার, কাকলি দাস, পূর্ণিমা দাস, নুসরাত জাহান, তানজিলা আক্তার, চন্দ্রিকা ও স্মৃতি ।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।