বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের জানাজা দাপন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪১ পিএম
চাঁদপুর আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের জানাজা দাপন সম্পন্ন

এস এম ইকবাল : চাঁদপুর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটর এর জানাজা ও দাপন সম্পন্ন হয়েছে। মৃত্যু বরণ করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় মিনিটের সময় মরহুমের প্রথম জানাজার নামাজ ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে এবং বাদ যোহর মরহুমের নিজ এলাকা ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের পশ্চিম সাপুয়া ঈদগাঁও মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাপন সম্পন্ন হয়েছে।

মরহুমের প্রথম জানাজার নামাজে ইমামতি করেন, আওলাদে রাসুল তাহেরি জাবেরি আল মাদানী আল্লামা আনোয়ার হোসাইন।

মরহুমের জানাযায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযার পূর্বে মরহুমের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বক্তৃতা করেন চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুন অর- রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ।

Model Hospital

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে তাঁর মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্যঃ গতকাল রোববার বিকাল ৩টা ২০ মিনিটের সময় তিনি ফরিদগঞ্জে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।