বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ পিএম
মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মতলব দক্ষিণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্র্যালি বের হয়। র্র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল সাতটায় মতলব বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কদের সাথে নিয়ে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুলক বাদল ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন ব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুসহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন সরকার শাওন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, পৌর যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের  সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনিরসহ বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
বিকাল ৪টায় মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন, প্লেকার্ড ও মাথায় দলীয় ফিতা লাগিয়ে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের  সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল আমরা তারেক রহমান ও  বিএনপি’র বাহুবল হিসাবে দেশকে নৈরাজ্যমুক্ত করার জন্য বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করবো। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পাশাপাশি অপরাধীকে আইনের হাতে তুলে দিবে বলে আমি আশা করছি। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদ ও একটি বিশেষ দল নানা ধরনের অপচেষ্টা করছে। তাই যুবদলকে ঐসব অপশক্তিকে প্রতিহত করতে সুসংগঠিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ নাসির উদ্দিন সরকার শাওন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন প্রধান, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকার, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জহিরুল হক জহির, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহিন ভূঁইয়া, মাইন উদ্দিন ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।
এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।