বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নবীন বরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:৫২ পিএম
কচুয়া মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নবীন বরণ

কচুয়ার মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসহাক খানের সভাপতিত্বে ও  আরবী বিভাগের সিনিয়র শিক্ষক মাওলানা শাহজাহানের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,আজকের এ নবীনবরণ অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রী সহ সকলের প্রতি বিশেষ অনুরোধ তোমরা এখন থেকে সকল অনিয়ম পরিহার করে মনোযোগ সহকারে পড়াশুনা করবে।
এতে তোমাদের মাধ্যমে এ মাদ্রাসার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা যেন এ দেশর যোগ্য নাগরিক হিসেবে নিজকে গড়ে উঠেত পারো।
তিনি আরো বলেন, ‘এ মাদ্রাসাটি ফলাফলের দিক দিয়ে অনেকটা ভালো অবস্থানে থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে এখনো তেমন কোনো উন্নয়ন হয়নি। সকলে সমবেতভাবে চেষ্টাকরলে মাদ্রাসার দ্রুত উন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই, মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বাচ্চু মাস্টার, সমাজসেবক মোঃ শাহজাহান প্রমুখ।
এ সময় মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital