বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার ৫ শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৫৯ পিএম
হাজীগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার ৫ শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

চাঁদপুরের হাজীগঞ্জে ৫ শতাধিক মানুষের ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় করেছে সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডক্টরস্ সিটি স্ক্যান এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প করা হয়।

ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেয় পথচারী, ব্যবসায়ী, চাকুরীজীবি, মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা সহ নানান শ্রেনী পেশার মানুষ।

ওই সময় সংগঠনটির উপদেষ্টা খালেকুজ্জামান শামীম, প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি এস এম মিরাজ মুন্সী, সাধারণ সম্পাদক হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারী, সহ দপ্তর সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, প্রচার সম্পাদক মো. রনি, ধর্ম বিষয়ক সম্পাদক নেছার আহমেদ পাটোয়ারী, রক্ত বিষয়ক সম্পাদীকা ফারজানা ইসলাম, সদস্য রাজু মির্জা, শরীফ হোসেন, সাখাওয়াত হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Model Hospital

এর আগে সংগঠনটির উদ্যোগে জেলার বিভিন্ন উঠে জেলায় সেলাই মেশিন, হুইল চেয়ার, বন্যার্তদের মাঝে খাবার বিতরণসহ সামাজিক কাজে অবদান রাখছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital