বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার বিষয় নয়। একজন শিক্ষার্থীর পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করে নয়, মাঠে ঘাম ঝরিয়েই একজন তরুণ মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে।”

Model Hospital

তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ে সীমাবদ্ধ না থেকে সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত থাকুক। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলবদ্ধতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তোলে—যা তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য এনে দিতে পারে।”

তিনি আরো বলেন, “আজকের শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সুষ্ঠু বিকাশে খেলাধুলার মত কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার জন্য উপজেলা পরিষদ সর্বদা সচেষ্ট থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সৈয়দা ইরশাত ফেরদৌসী, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রশিদ চৌধুরী

অনুষ্ঠান শেষে সদর উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital