সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিচার সংস্কার ও উভয় কক্ষে

পিআর ছাড়া নির্বাচন দেশবাসি বরদাশত করবে না : চাঁদপুরে মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১১:১১ পিএম
পিআর ছাড়া নির্বাচন দেশবাসি বরদাশত করবে না : চাঁদপুরে মাহবুবুর রহমান

ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, দৃশ্যমান বিচার, সংস্কার ও জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিজমের জন্ম হবে।
আবারো জাতীয় লুটেরাদের হাতে ক্ষমতা চলে যাবে। দেশের টাকা বিদেশে পাচার হবে। নতুন নতুন বেগমপাড়া তৈরির  হিড়িক পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষগোষ্ঠীর বৃত্তে আটকা পড়লে জুলাই অভ্যুত্থান ব্যহত হবে। জনমতের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। দেশে নতুন করে বিস্ফোরণ ঘটবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। আমরা পরিস্কারভাবে বলতে চাই- কারো চাপের ওপর মাতা নত করে দৃশ্যমান বিচার, সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তিবিহীন নির্বাচন দিলে দেশের মানুষ তা বরদাশত করবে না।
সংস্কার, বিচার, ও জুলাই সনদের আইনী ভিত্তিও এ সরকারকে কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, জুলাই সনদ যেন কোনো এক দলের অনুলিখন না হয়ে যায়। অবিলম্বে জুলাই সনদের প্রস্তাবিত খসড়া সংশোধন করে ৩৬ জুলাইর পূর্বে তা আইনীভিত্তিসহ চূড়ান্ত করতে হবে।
শুক্রবার (১ আগষ্ট) বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাসস্ট্যান্ডে জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাস্ট্র গড়ার দাবিতে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ ও নেছার উদ্দীনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, শ্রমিকনেতা মুহাম্মদ আবুল বাশার, ছাত্রনেতা ডিএম ফয়সাল, মাওলানা মাইনুদ্দীন, সদর উপজেলা যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।