রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির নতুন অধ্যক্ষর দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম
চাঁদপুর চিল্ড্রেন একাডেমির নতুন অধ্যক্ষর দায়িত্ব গ্রহণ

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির নবাগত অধ্যক্ষ আসমা খানম দায়িত্ব গ্রহণ করেছেন। ৩ আগষ্ট সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কাউছার পাটওয়ারীর কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন গাজী, বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার শেখ, বিদায়ী অধ্যক্ষ মোঃ কাউছার পাটওয়ারী, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহানারা আক্তার রুমা, পরিচালক মোঃ নজরুল ইসলাম, জিয়া পাটোয়ারী, মোঃ আল আমিন, শ্রী সুমন চন্দ্র শীল, মোঃ কবির খলিফা, কবির খান, মোঃ সোহেল পাটোয়ারী, পলাশ মোল্লা, জাকির চৌধুরী, শহিদুল ইসলাম, কামাল হোসেন মোল্লা, মোঃ রাসেল শেখ, ফরিদ হোসেন গাজী, তানজিলা আক্তার, রানা হাওলাদার, বাবুল সর্দার‌।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমেনা বেগম, সাবিনা ইয়াসমিন, নাজমুল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, জাকিয়া ইসলাম, রোমেন হোসেন, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমিন আক্তার, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, মোঃ নজরুল হোসাইন, সুমাইয়া আক্তার ও মোঃ রুহুল আমিন ও শারমিন আক্তারসহ অভিভাবক বৃন্দ।

Model Hospital

প্রসঙ্গত চাঁদপুর চিল্ড্রেন একাডেমির সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কাউছার পাটওয়ারী নতুন কর্মজীবনের লক্ষ্যে ইতালি চলে যাচ্ছেন। নবাগত অধ্যক্ষ আসমা খানম তার স্থলাভিষিক্ত হন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।