বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:৩৫ পিএম
কচুয়ায় পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি

কচুয়ায় ভবানীপুর এলাকার ডাকাত দল স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ায় ঘরের আসবাব ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

কচুয়ায় দুটি ঘরের বাসিন্দাদের দড়ি ও কাপড় দিয়ে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন ছোট ভবানীপুর এলাকার খলিলুর রহমান ও মিজানুর রহমানের ঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল সোনার গয়না, টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ঘর দুটি বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকত দল ঘর দুটিতে হানা দেয়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল।

তারা ঘরে থাকা নারী-পুরুষ-শিশুদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারিসহ অন্যান্য আসবাব ভেঙে তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করেন।

Model Hospital

আজ বুধবার সকালে ছোট ভবানীপুর এলাকায় সরেজমিন দেখা যায়, বাড়ির দুই পাশে দুটি পাকা ঘরের ভেতরেই খোলা অবস্থায় পড়ে আছে ভাঙা আলমারি। অন্যান্য আসবাব ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের চোখেমুখে আতঙ্কের ছাপ। ভুক্তভোগী মিজানুর রহমান বলেন বলেন, ডাকাত দল আমাদের পরিবারের সদস্যদেরকে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

কচুয়া থানার ওসি তদন্ত জিয়াউল হক বলেন, ডাকাতের ঘটনার খবর শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ঘটনার আলামত সংগ্রহ ও তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital