শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসকাবের মানববন্ধন

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসকাবের মানববন্ধন

গাজীপুরে একদিনের ব্যবধানে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর হামলা ও আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসকাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হামলা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক নির্যাতনের সকল মামলা ও অভিযোগ দ্রুত বিচার ট্রাইবুনালো মাধ্যমে নিষ্পত্তি ও বিচারের দাবিতে শনিবার (৯ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসকাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সদস্য গাজী সালাউদ্দিন, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও এটিএন নিউজের প্রতিনিধি আসাদ ভুঁইয়া।

সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় মানববন্ধনে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক সুরা আইন প্রণয়নের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানাই।

Model Hospital

উল্লেখ্য, এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এর একদিন আগে বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার কাছে প্রকাশ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে বেদম মারধর এবং ইট দিয়ে পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করায় তার ওপর এ নির্যাতন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital