শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুবতীকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:০১ পিএম
ফরিদগঞ্জে যুবতীকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জের যুবক বিয়ের প্রলোভনে ঢাকা থেকে ডেকে এনে এক যুবতীকে তিন দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের বাসিন্দা লম্পট মামুন পাটোয়ারী (৪৪) গত ৫ আগস্ট ঢাকার শনির আখড়া এলাকা থেকে প্রেমের সম্পর্কের সূত্রে ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। সেখানে প্রথমে মামুন ও তার দুই সহযোগী মিলে যুবতীকে গণধর্ষণ করে। পরবর্তীতে মামুন একাই আরও দুই দিন ধরে যুবতীকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।
শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি জানতে পেরে স্থানীয়রা যুবতীকে ও মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগী যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার (৯ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে অপর অভিযুক্ত মিরাজ পাটোয়ারী (২৪)-কে গ্রেফতার করে।
গ্রেফতার মামুন পাটোয়ারী ওই গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে অন্তত ৫টি মামলা রয়েছে। অপরদিকে মিরাজ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার মৃত সিরাজ পাটোয়ারীর ছেলে এবং তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত অভিযুক্ত দুই ধর্ষককে  আদালতে পাঠানো হয়েছে।
অন্য অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital