সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শিক্ষকের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে : উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:২২ পিএম
শিক্ষকের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে : উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা বলেছেন, যে জাতি বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই উন্নত ও স্বয়ংসম্পূর্ণ। আর এই জাতি গঠনে মূল কাজটি করেন আমাদের শিক্ষকরা। আমাদের উচিত শিক্ষকের মর্যাদা রক্ষা করা এবং তাদের কাছ থেকে জীবনের দিকনির্দেশনা শিখে নেওয়া।

বুধবার (১৩ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত ” সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ৫৪ বছরে কেউ শিক্ষকদের পরিপূর্ণ মর্যাদা দেয়নি, তাই আমরা ৫৪ বছরে এগোতে পারিনি। শিক্ষক এবং শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দিতে হবে। শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা, বাড়ি ভাড়া ১০০০টাকা এটা নিঃসন্দেহে শিক্ষকদের সাথে তামাশা,।

উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা বলেন, শিক্ষকরা কেন রাস্তায় নামতে হবে দাবী আদায় করতে, সরকার শিক্ষকদের সকল ন্যায্য দাবি আদায় করবেন এটাই প্রত্যাশা। গত ৫৪ বছরে কেউই শিক্ষার মান উন্নয়নে কাজ করেনি। উন্নত বিশ্ব যেখানে ড্রোন এবং পারমাণবিক বোমা আবিষ্কার করে তখন আমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত। শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন ও আধুনিকায়নের উপরে সরকারকে নজর দেওয়া আহ্বান জানান।

Model Hospital

এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা বক্তব্য দেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।