রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুরে বাইতুস সাঈদ মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রধান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৩৪ পিএম
চাঁদপুরে বাইতুস সাঈদ মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রধান

বাইতুস সাঈদ মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রধান ও পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি বৃন্দ।

বাইতুস সাঈদ মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রধান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে চাঁদপুর শহরের গাছতলা ব্রিজ ও মডেল মসজিদ সংলগ্ন বাইতুস সাঈদ মাদ্রাসা মিলনায়তনে এই আলোচনা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও নসিহত করেন জাফরাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতী ইলিয়াস ফরিদী।
বাইতুস সাঈদ মাদ্রাসার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মুহতামিম মাওলানা মাহবুব এলাহীর পরিচালনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসেন, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ইতালী প্রবাসী নাঈম শেখ, বাইতুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাফর আহমেদ, ঐতিহ্যবাহী পুরান বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল ও সাবেক খতিব মাওলানা শাহাদাত হোসাইন।
এছাড়াও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রধান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে বিভিন্ন উলামায়ে কেরাম ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হিফজ সমাপনী ছাত্রদের কে পাগড়ী পরিয়ে দেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্টে অংশগ্রহণকারী ৭৫ জন ছাত্রদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে উপস্থিত অতিথিদের সামনে মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতার প্রদর্শনী করেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।