রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৩৮ পিএম
শাহরাস্তিতে জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা
শাহরাস্তিতে শ্রীকৃষ্ণের শুভ ৫২৫১তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সহস্রাধিক  নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল, শঙ্খনিনাদ ও ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া সুলতানার পক্ষে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার তাঁর বক্তব্যে বলেন, “মানুষ কেবল জন্মগ্রহণ করলেই সার্থক হয় না, বরং তার কর্মের মাধ্যমেই জন্মকে সার্থক করে তুলতে হয়। সৎকর্ম, ন্যায়পরায়ণতা ও সুন্দর কাজের মাধ্যমে ব্যক্তি যেমন নিজেকে গড়ে তুলতে পারে, তেমনি সমাজ ও জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তাই আমাদের সকলের উচিত কর্মফলকে সুন্দর ও কল্যাণকর করার প্রতি গুরুত্ব আরোপ করা। এভাবেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।”
এসময় বিশেষ অতিথি ছিলেন শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার।
অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ দে (হারাধন), সাধারণ সম্পাদক মানিক বণিক, সামাজিক ব্যক্তিত্ব ডা. দুলাল চন্দ্র ঘোষ,অমৃত মজুমদার টুটুন,বিশিষ্ট ব্যবসায়ী উত্তম পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।
উল্লেখ্য, জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বাস করা হয়, অন্যায়-অসত্য ও অশুভ শক্তির দমন এবং ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য  শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়।
এ উপলক্ষ্যে শাহরাস্তির সকল মন্দিরসহ বিভিন্ন বাসাবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে পূজা-অর্চনা, ভক্ত সমাগম, ধর্মীয় আলোচনা, নৈবেদ্য নিবেদন ও প্রসাদ বিতরণ।
ভক্তরা রাত ১২টায় শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তে বিশেষ পূজায় অংশ নেন।ফলে প্রতিবছরের ন্যায় যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবার শাহরাস্তিতে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উৎসব।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।