বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৮০ ইলিশ বিক্রি হলো দুই লাখ ১৯ হাজার টাকায়

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১:৪৯ এম
৮০ ইলিশ বিক্রি হলো দুই লাখ ১৯ হাজার টাকায়

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নিলামে ৮০টি বড় আকারের ইলিশ মাছ বিক্রি হয়েছে দুই লাখ ১৯ হাজার টাকায়। প্রতিটি মাছের ওজন ছিল দুই কেজির বেশি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চেয়ারম্যান ঘাটের নোয়াব আলী মৎস্য আড়তে এসব মাছ নিলামে তোলা হয়। জানা যায়, ভোলার দৌলতখাঁর জেলে মো. সালাউদ্দিন সাগর থেকে ইলিশ ধরে আড়তে নিয়ে আসেন। পরে ব্যবসায়ী কামাল ব্যাপারী নিলামে ২ লাখ ১৯ হাজার টাকায় মাছগুলো কিনে নেন।

নোয়াব আলী মৎস্য আড়তের ম্যানেজার মো. রিপন উদ্দিন জানান, এগুলো সেরা সাইজের ইলিশ। প্রায় সবগুলোর ওজন দুই কেজির বেশি হওয়ায় দামও বেশি পাওয়া গেছে।

আড়তের স্বত্বাধিকারী ও হাতিয়ার সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, চেয়ারম্যান ঘাটে মাঝেমধ্যে এ ধরনের বড় ইলিশ পাওয়া যায়। আগে বড় ইলিশ ঘাটে বেশি আসত, এখন আগের মতো আসে না। তবে গুণগত মান ও আকার ভালো হলে দাম বেশি হওয়া স্বাভাবিক। এতে জেলে, আড়তদার, ব্যবসায়ী— সবাই উপকৃত হন।

Model Hospital

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, সরকারের দেওয়া বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় এখন নদী ও সাগরে বড় আকারের মাছ বাড়ছে। এর ফলে জেলেদের মুখে হাসি ফুটছে এবং বাজারেও সাড়া ফেলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital